বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন আনল বিসিবি

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ Time View

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  সব সংস্করণে নিয়মিত খেলেন এমন ক্রিকেটারের অভাবের কারণে ২০২৬ সালের প্রস্তাবিত চুক্তির তালিকা থেকে ‘এ প্লাস’ ক্যাটাগরি বাদ দেওয়ার পথে যাচ্ছে বোর্ড। নতুন এ চুক্তিতে মোট ২৭ জন ক্রিকেটারের নাম থাকার সম্ভাবনা রয়েছে।

ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিসিবির কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা ও সংশোধিত বেতন কাঠামো এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকলেও ‘এ প্লাস’ ক্যাটাগরি না রাখার সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। বিসিবির অভ্যন্তরীণ আলোচনায় এ বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

২০২৫ সালে বিসিবি কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় বড় পরিবর্তন এনে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি আলাদা চুক্তির পরিবর্তে পাঁচটি ক্যাটাগরি (এ প্লাস, এ, বি, সি ও ডি) চালু করেছিল। তিন ফরম্যাটেই নিয়মিত খেলা ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ বেতন কাঠামো হিসেবে রাখা হয়েছিল ‘এ প্লাস’ ক্যাটাগরি।

তবে বর্তমানে তিন সংস্করণে নিয়মিত ও ধারাবাহিকভাবে খেলছেন এমন ক্রিকেটার না থাকায় এ ক্যাটাগরি রাখার যৌক্তিকতা দেখছে না বিসিবি।

বিসিবির এক কর্মকর্তা জানান, ‘এবার কেন্দ্রীয় চুক্তিতে আমরা এ প্লাস ক্যাটাগরি রাখছি না। বর্তমানে আমাদের কেউই তিন সংস্করণে নিয়মিত খেলছে না, যা এ ক্যাটাগরিতে থাকার অন্যতম প্রধান শর্ত। আমরা ২৭ জন ক্রিকেটারের একটি তালিকা প্রস্তুত করেছি, যা এখন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে।’

নতুন চুক্তির তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন হলো অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এবার তার নাম তালিকায় নেই। তবে আগের চুক্তিতে থাকা বাকি ২১ জন ক্রিকেটার নতুন তালিকাতেও জায়গা ধরে রেখেছেন।

এর পাশাপাশি নতুন করে যুক্ত হতে যাচ্ছেন শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

২০২৬ সালের জন্য প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় আছেন, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, শাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও খালেদ আহমেদসহ নতুন ছয় ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category