শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

নোয়াখালীর চাটখিলে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ Time View

নোয়াখালীর চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের সমর্থনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

জেলা যুবদলের অর্থ সম্পাদক মাহবুবুর রহমান জুয়েলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, সাবেক পৌর আহ্বায়ক দেওয়ান শামছুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, সাবেক কমিশনার নুর নবী, অ্যাডভোকেট মো. সোহাগ হোসেন ও হাজি মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থীকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না, আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং মাদকমুক্ত সমাজ গঠন করা হবে।

জনসভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category