রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ধনিয়ায় জামায়াতের নির্বাচনী সমাবেশে জনতার ঢল

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ Time View

দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনআস্থার বহিঃপ্রকাশ ঘটলো ভোলার ধনিয়া ইউনিয়নে। শুক্রবার ধনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল নির্বাচনী সমাবেশ। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ধনিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মনির হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রাহিম নাজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আগত জনতা আগামী ১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও ভোলা-১ আসনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, এলডিপির জেলা সভাপতি বশির আহমেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোলা জেলা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাকসুদুর রহমান, জেলা দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইনসহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম বলেন, দেশের গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে শিল্পকারখানা গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নদীভাঙন রোধে বিশেষজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে টেকসই ও দীর্ঘস্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। জেলেদের জন্য জেলে কার্ডের সংখ্যা দ্বিগুণ করা হবে এবং কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি প্রকৃত সুবিধাভোগীদের হাতে জেলে কার্ড পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যেন কোনো ব্যয় ছাড়া প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেতে পারে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। জেলে কার্ড কিংবা সরকারি সুবিধা পেতে কাউকে আর লাইনে দাঁড়াতে বা কারো দ্বারে দ্বারে ঘুরতে হবে না সরকারি প্রতিনিধিরাই বাসায় গিয়ে সেবা পৌঁছে দেবেন।

সমাবেশ শেষে নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, এই জনস্রোতই প্রমাণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় অনিবার্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category