শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত

  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১১১ Time View

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী বুধবার তিনি বরিশালে দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় ঐতিহাসিক বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) আয়োজিত বিশাল জনসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, ২৯ জানুয়ারি দিবাগত রাতে দলীয় চেয়ারম্যানের সফরসূচি নির্ধারকের কাছ থেকে এই চূড়ান্ত বার্তা পান বিভাগীয় নেতারা। তারেক রহমান যশোর থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। তবে তিনি আকাশপথে নাকি সড়কপথে আসবেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইতিমধ্যে বরিশাল বিভাগের ২১টি আসনের মনোনীত প্রার্থীসহ বিভাগীয়, মহানগর ও আট জেলার শীর্ষ নেতাদের সফরের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা পাঠানো হয়েছে। এর আগে ২৬ ও ২৭ জানুয়ারি দুই দফা তাঁর বরিশাল সফরের তারিখ নির্ধারিত হলেও তা পিছিয়ে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে বরিশালে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। প্রায় দুই দশক পর এবার তিনি চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে আসছেন, যা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category