রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

জামায়াতের নারী সমাবেশ স্থগিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ Time View

নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের হেনস্তা, হামলা ও কাজে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠেয় সমাবেশটি স্থগিত করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা।  বৃহস্পতিবার দলটির মহিলা শাখার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে জানানো হয়, অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত এই প্রতিবাদ সমাবেশটি স্থগিত করা হয়েছে। তবে কর্মসূচিটি কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে, সে সম্পর্কে নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

এর আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, সারা দেশে নারী কর্মীদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াতের ইতিহাসে এবারই প্রথম নারী সংগঠনের কর্মীরা প্রকাশ্যে রাজপথে এসে এমন প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category