রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

রাজশাহী পৌঁছেছেন তারেক রহমান

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ Time View

নির্বাচনী জনসভায় যোগ দিতে রাজশাহী পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী বিমানটি রাজশাহীতে অবতরণ করে। উত্তরাঞ্চলে ভোটের প্রচারণায় নামতে এর আগে আজ তিনি সস্ত্রীক ঢাকা ছাড়েন।

কিছুক্ষণ পর নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি। এরপর সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এ সফরে তিনি নওগাঁ ও বগুড়ার সমাবেশেও বক্তব্যে রাখবেন।

রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়ে আয়োজিত হতে যাচ্ছে এই নির্বাচনী জনসভা। দলীয় প্রধানের সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার বেলা ১১টায় তারেক রহমান নিজের নির্বাচনী এলাকার চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য রাখবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৩টায় পৈতৃক নিবাস গাবতলীতে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category