রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

বিএনপি ক্ষমতায় এলে নারীদের অগ্রাধিকারভিত্তিতে স্বাবলম্বী করা হবে: ইয়াসের খান চৌধুরী

  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ Time View

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকারভিত্তিতে স্বাবলম্বী করা হবে। এ লক্ষ্যে চালু করা হবে ‘ফ্যামিলি কার্ড’, যার মাধ্যমে পরিবারপ্রধান নারী প্রতি মাসে চাল-ডালসহ দুই থেকে আড়াই হাজার টাকার খাদ্য সহায়তা পাবেন। সোমবার দুপুর ২টায় নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে নারীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারে স্বচ্ছলতা আসবে, নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, সামাজিক মর্যাদা বাড়বে এবং প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন ঘটবে।

তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি সরকার গঠন করলে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, মামলা বাণিজ্য ও জমি দখলের মতো অপরাধ কঠোরভাবে দমন করা হবে। মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন ঘটবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নত করা হবে।

তিনি আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান বুলবুল, মো. রতন মিয়া, শামছুল ইসলাম ভূঁইয়া, নবেল খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category