রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

চার মাসে ২২৫টি কাজ ও উদ্যোগের বিবরণী পেশ করল ডাকসু

  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১২ Time View

দায়িত্বগ্রহণের প্রথম চার মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের কল্যাণে মোট ২২৫টি কাজ ও উদ্যোগ বাস্তবায়ন করেছে। ৩৩টি খাতে বিভক্ত এসব কার্যক্রমের বিস্তারিত খতিয়ান তুলে ধরতে সোমবার মধুর ক্যান্টিনের সামনে ‘ডাকসুর চার মাস, কার্যবিবরণী ও জবাবদিহিতা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে দায়িত্বগ্রহণের প্রথম চার মাসের কার্যক্রমের ওপর প্রকাশিত দুটি স্মারক গ্রন্থ ‘দায়িত্বগ্রহণের প্রথম চার মাসে ডাকসুর কার্যক্রমের বিবরণী’ এবং ‘প্রতিনিধি সম্মেলন ২০২৫’ এর মোড়ক উন্মোচন করা হয়।

জবাবদিহিতার অঙ্গীকার কার্যবিবরণী উপস্থাপন করে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, গত ১৪ সেপ্টেম্বর তারা দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনের সব প্রার্থীর ইশতেহার পর্যালোচনা করে প্রতিটি বিষয়ের ওপর কাজ করার চেষ্টা করেছে ডাকসু। তিনি দাবি করেন, এমন কোনো ইশতেহার নেই যেখানে কাজ বা উদ্যোগ নেওয়া হয়নি। এরপরও কোনো অসংগতি থাকলে শিক্ষার্থীরা জানালে ডাকসু ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

বাজেট সংকট ও প্রশাসনিক অসহযোগিতা সংবাদ সম্মেলনে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, বাজেট সংকট ও প্রশাসনিক অসহযোগিতার মধ্যেও তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। সিন্ডিকেটের কারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাধাগ্রস্ত হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বাজেট না পাওয়ার অজুহাতে বসে না থেকে অ্যালামনাই ও বিভিন্ন দাতা সংস্থার সমন্বয়ে কাজ এগিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ সংবাদ সম্মেলনে জানানো হয়, ডাকসুর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে:

  • নির্বাচন ও সংস্কার: প্রতি বছর ডাকসু নির্বাচন নিশ্চিত করতে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তির প্রস্তাব এবং শেখ হাসিনার আজীবন সদস্যপদ সংক্রান্ত রেজুলেশন বাতিল।
  • অবকাঠামো ও আবাসন: আড়াই কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় মসজিদ সংস্কার, ১৫০০ আসনের নতুন ছাত্রী হল নির্মাণ ত্বরান্বিত করতে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা এবং নতুন ৫টি হলের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি আদায়।
  • স্বাস্থ্যসেবা: কেন্দ্রীয় মেডিকেল সেন্টার সংস্কার, নতুন অ্যাম্বুলেন্স ও সরঞ্জাম সংযোজন এবং বিভিন্ন হাসপাতালের সঙ্গে চিকিৎসাসেবায় ছাড়ের লক্ষ্যে সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর।
  • পরিবহন: জরাজীর্ণ বাস পরিবর্তন, সান্ধ্যকালীন বাস ও ক্যাম্পাসে ইলেকট্রিক শাটল সার্ভিস চালু। সব ছাত্রী হলকে শাটল নেটওয়ার্কের আওতায় আনা।
  • নিরাপত্তা ও অন্যান্য: ১১৯ জন শিক্ষার্থীকে আইনি সহায়তা এবং হলগুলোতে নিয়মিত ছারপোকা নিধন কার্যক্রম পরিচালনা।

এ ছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। অনুষ্ঠানে ডাকসুর বিভিন্ন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category