রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

নির্বাচন বিতর্কিত করার অপপ্রচার জনগণের সামনে টিকবে না: ডা. এ জেড এম জাহিদ

  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে অবাধ ও সুষ্ঠু করার জন্য কাজ করতে হবে। কেউ আবার এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য অপপ্রচার চালাতে পারে, তবে জনগণের সামনে এসব ষড়যন্ত্র টিকবে না বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার হাকিমপুর (হিলি) পৌর শহরের ধরন্দা ও পল্লী বিদ্যুৎ এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এমন মন্তব্য করেন।

জাহিদ হোসেন আরও বলেন, প্রতিপক্ষের প্রার্থী রাজনৈতিক পরিবেশ ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।

এ ছাড়াও তারা রঙিন ব্যানার ঝুলিয়েছে যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, তারপরও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।

এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী ও পৌর বিএনপির সভাপতি ফরিদ খানসহ সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category