রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

সমাবেশে উপস্থিত তারেক রহমান, শ্লোগানে শ্লোগানে মুখর পলোগ্রাউন্ড

  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ Time View

চট্টগ্রামে ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানের সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুর ১২টা ২২ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছান। সমাবেশস্থলে এসেই তিনি জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে করমর্দন করেন। পরে তিনি মঞ্চে উঠে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

তারেক রহমান মঞ্চে উঠার সঙ্গে সঙ্গে সমাবেশ জুড়ে ‘তারেক রহমানের আগমন-শুভেচ্ছা স্বাগতম’, ‘বীর চট্টলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’, ‘ভোট দিব কিসে-ধানের শীষে’, ‘১২ ফেব্রুয়ারি শুভদিন ধানের শীষে ভোট দিন’ শ্লোগানে মুখর হয়ে ওঠে।

এর আগে সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরপর একে একে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রাম সফরে গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রামে গিয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category