রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান: পিসিবি চেয়ারম্যান

  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ Time View

পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না, এমন প্রশ্নের উত্তরে মহসিন নাকভি বলেছেন, আমরা সরকারের প্রতি দায়বদ্ধ। যদি সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসে তাহলে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে না। আমরা প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষা করছি। তিনি দেশে ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি। তবে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। বিকল্প হিসেবে খেলবে স্কটল্যান্ড। এমন সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে আইসিসি। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।

বেশ কয়েকদিন ধরে আলোচনা চললেও ভারতে বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থেকেছে বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়েছেন সে কথা। বাংলাদেশের সিদ্ধান্তে সমর্থন আছে পাকিস্তানে, এমনটা গুঞ্জন হিসেবেই ছিল এতদিন। তবে পিসিবি চেয়ারম্যান তা স্পষ্ট করে দিলেন আজ। লাহোরে পিসিবিতে একটি ক্যাফে উদ্বোধনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি।

নাকভি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। বাংলাদেশ বড় এক স্টেকহোল্ডার ক্রিকেটের। তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। যেকোনো অবস্থায় বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত।’

গত কয়েক বছরে চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত। তাই আইসিসির দ্বিচারিতা নীতি নিয়ে প্রশ্ন তুললেন নাকভি। তিনি বলেন, ‘যখন পাকিস্তান ও ভারতের সঙ্গে বিষয়গুলো সমাধান করা যায়, তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের আচরণ করা হবে না কেন? ভারত সুবিধা পেলে বাংলাদেশেরও পাওয়া উচিত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category