বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ফেনীর তিনটি আসনে ভোটের মাঠে ২৬ প্রার্থী

  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৪৮ Time View

ফেনীসহ সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বৈধ প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দের কাগজ তুলে দেন। এ নির্বাচনে ফেনী-১ আসনে ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন ও ফেনী-৩ আসনে ৮ জনসহ মোট ২৬ জন প্রার্থী ভোটের মাঠে লড়বেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফেনী-১ আসনে বিএনপির মুন্সি রফিকুল আলম (ধানের শীষ), জামায়াতের এস.এম কামাল উদ্দিন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী (লাঙ্গল), ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আনোয়ার উল্ল্যাহ ভূঞা (বটগাছ), বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী (ডাব) ও বাংলাদেশ মুসলিম লীগের মাহবুব মোর্শেদ মজুমদার (হারিকেন)।

ফেনী-২ আসনে প্রার্থীরা হলেন, বিএনপির জয়নাল আবদিন ভিপি (ধানের শীষ), জামায়াত জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁঞা (ঈগল), ইসলামী আন্দোলন বাংলাদেশের একরামুল হক ভূঞা (হাতপাখা), জেএসডির সামসুদ্দিন মজুমদার (তারা), বাসদ (মার্কসবাদী) এর জসীম উদ্দীন (কাঁচি), বাংলাদেশ খেলাফত মজলিসের মো. হারুনুর রশিদ ভূঞা (রিকশা), ইনসানিয়াত বিপ্লবের তাহেরুল ইসলাম (আপেল), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন (বটগাছ), গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঞা (ট্রাক), আমজনতা দলের সাইফুল করিম মজুমদার (প্রজাপতি) এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল (ঘোড়া)।

ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফখরুদ্দিন মানিক (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মো. আবু সুফিয়ান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফ উদ্দিন (হাতপাখা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছের (চেয়ার), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের আবদুল মালেক (মই), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারী এবং ইনসানিয়াত বিপ্লবের মো. হাসান আহমেদ (আপেল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ সময় পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নবীনেওয়াজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক প্রতীক বরাদ্দের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি নিয়ে বিস্তারিত তুলে ধরেন এবং তা অনুসরণ করার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category