রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

ক্ষমতায় আসতে পারলে দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ করব: ফয়জুল করীম

  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও বরিশাল-৫ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশ আজ নৈতিকতা ও সুশাসনের চরম সংকটে রয়েছে। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসতে পারে তাহলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গঠন করতে কাজ করবে।

তিনি বলেন, আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন। আগামীর বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)-এর সাথে বরিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, আমি এমন ব্যবস্থা করবো যে, একজন মা, বোনেরও যেন না খেয়ে থাকতে না হয়। রাজনৈতিক কাজটাকে খেদমত মনে করি, এটা ভোগের বা ব্যবসার জায়গা মনে করি না, আসলে রাজনীতি ক্ষুধা মেটানোর জায়গা না, এটা খেদমতের জায়গা, সেবার জায়গা।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা বিগত দিনের প্রার্থীকে দেখেছেন, আমাকেও একটা সুযোগ দিয়ে দেখেন। জনগণের সমর্থন পেলে সংসদে গিয়ে এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা রাখবো। বরিশাল অঞ্চলের উন্নয়ন, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করবো।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী রাজনীতির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দলটির মনোনীত বরিশাল-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী এসহাক মুহাম্মাদ আবুল খায়েরসহ বরিশাল মহানগর ও জেলা নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category