রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

বরিশালে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ

  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২১৪ Time View

উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশালের ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রতীক পাওয়ার পর প্রার্থী ও তাদের সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা যে যার আসন থেকে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণায় নামবেন প্রার্থীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশালের ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, বাসদ ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩৬ জন প্রার্থী।

প্রতীক নিতে আসা প্রার্থীরা জানান, নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা অনেকে। বিভিন্নভাবে নেতাকর্মীদের হুমকি ও হয়রানির অভিযোগ করেন প্রার্থীরা। তবে এখন পর্যন্ত পরিস্থিতি ঠিক আছে তবে প্রচারণায় গিয়ে বোঝা যাবে পরবর্তী অবস্থা।

জেলার মধ্যে বরিশাল সদর-৫ আসনের একমাত্র নারী প্রার্থী মনীষা চক্রবর্তী বলেন, মব সন্ত্রাস নিয়ে ভোটারদের। জেলার ৬টি আসনে ৬২ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন। যার মধ্যে ৪৫ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছিলেন। বাতিল হওয়া ৪ জনের মধ্যে ২ জন প্রার্থী আপিলে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। আর গতকাল ৭ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিলে জেলার ৬টি আসনের জন্য ৩৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় টিকে রইলেন।

তবে প্রতীক পেয়েই ভোটারদের কাছে ভোটের জন্য ছুটছেন প্রার্থীরা। তবে নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন।

এর আগে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থী ও সমর্থকদের সাথে আলোচনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category