রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

সন্তানদের শিক্ষিত করলেই হবে না, নৈতিকতাও শেখাতে হবে: ডিএমপি কমিশনার

  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সন্তানরা শুধু শিক্ষিত হলেই হবে না, তাদের নীতি-নৈতিকতাও শেখানো জরুরি। নৈতিকতাবিহীন মানুষ দিয়ে কোনো দেশ উন্নত করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে এবং আমরা সকলেই নীতি-নৈতিকতা মেনে চলতে হবে।শনিবার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ৫১৭ জন মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিএমপি পরিবারের মেধাবী সন্তানদের উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি-২০২৪ প্রদান করেছেন ডিএমপি কমিশনার।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, সন্তানরা শুধু শিক্ষিত হলেই হবে না, তাদের নীতি-নৈতিকতাও শেখানো জরুরি। নৈতিকতাবিহীন মানুষ দিয়ে কোনো দেশ উন্নত করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে এবং আমরা সকলেই নীতি-নৈতিকতা মেনে চলতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার প্রতি নজর দিতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতায় জোর দিতে হবে। তুমি যদি ভালো মানুষ হও, তাহলে পিতা-মাতা গর্বিত হবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ।

অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাগত বক্তব্য রাখেন। ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের সুশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে ২০১৭ সালে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category