রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

সোনারগাঁয়ে নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ Time View

নারায়ণগঞ্জ-৩ আসনে সোনারগাঁ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেল ৩টায় একযোগে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ প্রচারণার আয়োজন করা হয়।

উপজেলা পৌরসভা, কাচপুর, পিরুজপুর, সাদীপুর, মোগরাপাড়া সহ সকল ইউনিয়নে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণে জনগণের মধ্যে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি পোস্টাল ভোট ও গণভোটের বিষয়াবলী এবং নির্বাচনী আচরণ বিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচন ও গণভোট সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পায় বলে আয়োজকরা জানান।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ও তৌফিকুর রহমান এবং কাচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহআলম সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category