রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

নবম পে-স্কেল সর্বনিম্ন বেতন কত হবে, সিদ্ধান্ত আসতে পারে কাল

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৬ Time View

নবম জাতীয় পে-স্কেল নিয়ে আগামীকাল বৃহস্পতিবার ফের সভায় বসতে যাচ্ছে পে-কমিশন। সভায় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। কমিশনের সদস্যরা একমত পোষণ করলে এ বিষয়গুলো আগামীকালই চূড়ান্ত হতে পারে।

বুধবার পে-কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে এই পূর্ণাঙ্গ সভা শুরু হবে।

সভায় বেতনের পাশাপাশি গ্রেড সংখ্যা, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা, অবসরকালীন সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আলোচনায় যে বিষয়গুলোতে ঐক্যমত পৌঁছানো যাবে, কমিশন সেগুলো দ্রুত চূড়ান্ত করবে।

পে-কমিশনের এক সদস্য জানিয়েছেন, কমিশন কেবল সুপারিশই জমা দেবে না, বরং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের উচ্চমূল্য, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে অন্তর্ভুক্ত করবে। এই পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্কটিই ভবিষ্যৎ সরকারের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে মূল রেফারেন্স হিসেবে কাজ করবে।

জানা গেছে, পে-কমিশন ইতোমধ্যে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সর্বনিম্ন ২০তম গ্রেডের কর্মচারীর বেতন ১ টাকা হলে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তার মূল বেতন হবে ৮ টাকা। সর্বনিম্ন মূল বেতন কত হবে, তা নিয়ে কমিশনের কাছে তিনটি ভিন্ন প্রস্তাব রয়েছে-১৬ হাজার টাকা, ১৭ হাজার টাকা এবং ২১ হাজার টাকা। আগামীকালের সভায় এই তিনটির মধ্যে একটি প্রস্তাব চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি ও উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় রেখে একটি সময়োপযোগী বেতন কাঠামো তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তবে এই পে-স্কেল নির্বাচনের আগে ঘোষিত হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও কমিশন দ্রুত তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category