রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গাইবান্ধা থেকে চুরি হওয়া মাইক্রোবাস ফরিদপুর থেকে উদ্ধার

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার পান্তাপাড়া এমপি পাড়া এলাকা থেকে চুরি হওয়া একটি নোহা মাইক্রোবাস ফরিদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।জানা যায়, গোবিন্দগঞ্জ পৌরসভার পান্তাপাড়া এমপি পাড়ার বাসিন্দা দাউদ হাসান চৌধুরীর নিজ বাসার গ্যারেজ থেকে গত ২ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টা থেকে সকাল ৮টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা তালা ভেঙে একটি নোহা মাইক্রোবাস চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-চ-১৩-১৫৫৭।

এ ঘটনায় ভুক্তভোগী দাউদ হাসান চৌধুরী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামলা নং-০৩, তারিখ ৪ জানুয়ারি ২০২৬ ইং রুজু করে মামলার তদন্তভার এসআই আসাদুজ্জামানের উপর অর্পণ করেন।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান চুরি যাওয়া গাড়ি উদ্ধারে এবং অজ্ঞাতনামা চোরদের শনাক্ত করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চুরি হওয়া গাড়িটি ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানা এলাকায় অবস্থান করছে।

পরবর্তীতে, গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্য রাতে গোবিন্দগঞ্জ থানার এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশ টিম ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় ভাঙ্গা হাইওয়ে থানাধীন মহাসড়কের ওপর পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া নোহা মাইক্রোবাসটি উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার এসআই আসাদুজ্জামান জানায়, ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category