রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

বিএনপি ক্ষমতায় এলে হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বিএনপি ক্ষমতায় এলে অবশ্যই নিশ্চিত করা হবে। তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া এবং নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আশা জাগানো একটি তরুণকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ও তাঁর স্ত্রীর কাছে এক তরুণ দম্পতি এগিয়ে এসে বলেন— ‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি!’ এই কথার জবাবে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, হাদি ছিলেন একজন তরুণ কর্মী, যিনি গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছিলেন। তার এই ভূমিকার কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, শুধু হাদি নন- মুদাসসীর, সাম্যসহ দেশে সংঘটিত প্রতিটি রাজনৈতিক হত্যার বিচার এ দেশের মাটিতেই হতে হবে। ন্যায়বিচার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category