রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

ইসিতে চলছে দ্বিতীয় দিনের আপিল শুনানি

  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১১০ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল আবেদনের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত আছেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।

ইসি সূত্র জানায়, গত ৫ জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি পর্যন্ত তা চলেছে। এর আগে, ৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন।

শনিবার সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে আপিল শুনানি কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়।

ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, রোববার ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এই শুনানি কার্যক্রম আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category