বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের বাবলুর মৃত্যু

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩০ Time View

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর সদর উপজেলার মো. বাবলু ভূঁইয়া (২১) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পূর্ব লোধেরগাঁও গ্রামের মৃত আবুল কালাম ভূঁইয়ার ছেলে।বুধবার সকালে নিহতের সহকর্মী ও পার্শ্ববর্তী বাড়ির মিন্টু হাজীর ছেলে রহমান হৃদয় ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার (০৬ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটের দিকে দেশটির রিয়াদ শহরের আল আরিথ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, পরিবারের স্বচ্ছলতা নিয়ে আসার স্বপ্ন নিয়ে ২০২৪ সালের ১৭ আগস্ট সৌদি আরবের রিয়াদ নগরীতে যান বাবলু ভূঁইয়া। তিনি সৌদি আরবে ফুড ডেলিভারি নিয়ে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে রিয়াদ শহরের আল আরিথ নামক স্থান দিয়ে মোটরসাইকেলযোগে ফুড ডেলিভারি দিতে যাওয়ার পথে পেছন থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার বাবলুকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে বাবলু ভূঁইয়ার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে কাস্টমার বাবলুকে ফোন দিয়েও সাড়া না মেলায় কোম্পানির কাছে অভিযোগ করেন। কোম্পানির লোকজন ও অন্য কর্মীরাও বাবলুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল বন্ধ পায়। এমন সময়ে এক পাকিস্তানি প্রবাসী দুর্ঘটনার বিষয়টি তাদেরকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বাবলুর ব্যবহৃত মোটরসাইকেল দেখে পুলিশকে জিজ্ঞাসা করলে তারা হাসপাতালে যোগাযোগ করার কথা বলেন। পরে একটি হাসপাতালে গিয়ে তারা বাবলুর লাশ শনাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category