রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি: জামায়াতে ইসলামী

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ Time View

বাংলাদেশে এখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রশাসনের কিছু কর্মকর্তা এখনো একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছেন এবং রাজনৈতিক নেতাকর্মীদের হত্যার ঘটনা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

সোমবার সকাল ১০টায় রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব অভিমত প্রকাশ করা হয়। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে জামায়াত নেতারা বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে যে, প্রশাসনের কিছু কর্মকর্তা এখনো একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত।

দেশের বিভিন্ন স্থানে এখনো প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। দীর্ঘ ১৬ বছরের আন্দোলন এবং জুলাই অভ্যুত্থানের দেড় হাজার শহীদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশকে কোনো চক্রান্ত বা বিশেষ কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না।

বৈঠক থেকে নির্বাচন কমিশন (ইসি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানানো হয়। জামায়াত নেতারা দাবি করেন, কোনো বিশেষ দলের দিকে ঝুঁকে না পড়ে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করতে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

বৈঠকে সংগঠনের নায়েবে আমিরগণ, সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category