রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ Time View

জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এগারো দলীয় জোট আজাদির জোট হয়ে কাজ করবে, আমরা গোলামীর রাজনীতি করবো না। ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম। সোমবার সকালে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক অভিযোগ করে বলেন, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। বর্তমান বাংলাদেশে এসব আর দেখতে চাই না। কেউ গোলামীর দিকে হেলে পড়ুক, আমরা তা চাই না।

তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনের শাহবাগ, রমনা এলাকাগুলোকে আজাদির এলাকা ঘোষণা করলাম। এই এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি গ্রাহ্য করা হবে না। সবাইকে এগিয়ে আসার আহবান জানাই। ওসমান হাদির আজাদির লড়াই জারি রাখবো আমরা। সাম্য, হাদিসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা মাঠে নামছি।

নির্বাচন কমিশনকে জনগণের প্রতি জবাবদিহিমূলক আচরণ প্রদর্শনের অনুরোধ জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়া সবার, তাকে ব্যবহার করে নির্বাচনী ফায়দা লুটার চেষ্টা চলছে। এটা বেগম জিয়ার জন্য অসম্মানজনক। এতে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে।

এক প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, প্রচারণায় শুধু আজাদীর প্রচারণা হবে। এখানে শাপলা কলির কোনো বিষয় সামনে আসবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category