রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার: ওসিকে হুমকি

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ Time View

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়ার অভিযোগে মাহদী হাসান নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ।

গ্রেপ্তার মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব বলে জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় বসে ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’-এমন মন্তব্য করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেন মাহদী হাসান।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় এবং দেশজুড়ে শুরু হয় সমালোচনা। কয়েক ঘণ্টা না যেতেই পুলিশের কব্জায় সেই মাহদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category