রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে তাসনিম জারা এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীকে নিজ নিজ নির্বাচনী এলাকার মোট নিবন্ধিত ভোটারের অন্তত ১ শতাংশের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। সে হিসেবে ঢাকা-৯ আসনে আমার ন্যূনতম ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয়েছে।

তাসনিম জারা বলেন, স্বাক্ষর সংগ্রহ করে জমা দেওয়ার পর কর্তৃপক্ষ ভোটারদের পরিচয় যাচাইয়ের লক্ষ্যে ১০ জন স্বাক্ষরকারীর সঙ্গে যোগাযোগ করেন। যাদের মধ্যে ৮ জন স্বাক্ষরকারী আমাকে সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তারা সবাই ঢাকা- ৯ আসনের ভোটার। কিন্তু বাকি দুইজন স্বাক্ষরকারী নিজেদের স্বাক্ষর করার বিষয়টি নিশ্চিত করলেও তারা যে অন্য আসনের ভোটার তা তারা জানতেন না। ফলে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমি আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য ইসিতে আপিল করব।

উল্লেখ্য, জামায়াতের সঙ্গে এনসিপির জোট গঠনের পর দল থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তাসনিম জারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category