রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

বেগম জিয়ার দেওয়া দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছি: রুমিন ফারহানা

  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ Time View

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ বলে জানান। রুমিন ফারহানা ছাড়াও এই আসনে দাখিলকৃত ১১ জন প্রার্থীর সবার মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বৈধ হওয়ার পর সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “দলীয় মনোনয়ন না পাওয়ায় দলের প্রতি আমার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়া আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, তা অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি।”

তিনি আরও উল্লেখ করেন যে, তার বয়স ও অভিজ্ঞতার তুলনায় প্রাপ্ত দায়িত্ব ছিল অনেক বড়।

২০১৮ সালের সংসদে নিজের ভূমিকার কথা স্মরণ করে রুমিন ফারহানা বলেন, “দল যখন ২০২২ সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলেছিল, আমি এক মুহূর্ত দেরি করিনি। এরপরও দল যদি মনে করে আমার সেবার আর প্রয়োজন নেই বা নতুন নেতৃত্ব প্রয়োজন, তাকে আমি স্বাগত জানাই। তবে আমি আমার রাজনীতি চালিয়ে যাব।”

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়াসহ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে রুমিন ফারহানাসহ ৯ জনকে বহিষ্কার করে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়।

নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, “কিছু জায়গায় কর্মীদের মামলার ভয় দেখানো হচ্ছে। এ রকম কিছু হলে এবং নেতাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হলে আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব এবং প্রশাসনকে জানাব।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’-এর সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category