রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে: আমানউল্লাহ আমান

  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার উপদেষ্টা আমানউল্লাহ আমান।শুক্রবার রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত এই নেত্রীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

আমানউল্লাহ আমান বলেন, “বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় এবং স্লো পয়জনিংয়ের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এর দায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবেন না।”

তিনি আরও দাবি করেন, খালেদা জিয়া জনগণের অভিভাবক হওয়ায় প্রতিহিংসার বশবর্তী হয়ে বিগত ফ্যাসিস্ট সরকার তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই মৃত্যুকে ‘অস্বাভাবিক’ অভিহিত করে তিনি শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করার দাবি জানান।

বিএনপির এই প্রবীণ নেতা আরও বলেন, বেগম খালেদা জিয়ার নামের পাশে যে ‘আপসহীন নেত্রী’ তকমা যুক্ত হয়েছে, তা দীর্ঘ আন্দোলনেরই ফসল।

তিনি বলেন, “জানাজায় কোটি মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং জনতার ঢল প্রমাণ করে যে দেশনেত্রী ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তিনি ছিলেন গণতন্ত্রের মা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী।”

এ সময় আমানউল্লাহ আমান বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র রক্ষার লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category