রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক জানালেন পাকিস্তানের স্পিকার

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছানোর পর তার সন্তান ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।বুধবার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়। সাক্ষাতের সময় স্পিকার সরদার আয়াজ সাদিক পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে বলা হয়, দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার। এ সময় তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতেই আজ দুপুরে সংক্ষিপ্ত সফরে ঢাকা আসেন সরদার আয়াজ সাদিক এবং তিনি মরহুমার জানাজায় অংশগ্রহণ করেন।

এদিকে, আজ বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা শুরু হয়ে বিকেল ৩টা ৫ মিনিটের দিকে সম্পন্ন হয়।

বিশাল এই জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং লাখ লাখ সাধারণ মানুষ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এই জানাজায় ইমামতি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category