রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

দিনাজপুরে বেগম জিয়ার মাগফিরাত কামনায় কুরআন খানি ও দোয়া মাহফিল

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুর জেলা বিএনপি ও রেইনবো সুপার মার্কেট দোকান মালিক সমিতির উদ্যোগে কুরআন খানি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার বাদ জোহর দিনাজপুর জেলা বিএনপি এবং জেলা কারাগার পরিচালিত রেইনবো সুপার মার্কেট দোকান মালিকদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

এদিন সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের জেল রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখে রেইনবো সুপার মার্কেট প্রাঙ্গণে হাফেজদের মাধ্যমে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।

পরবর্তীতে বাদ জোহর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে রেইনবো সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মো. আজহারুল ইসলাম দুলু, সহ-সভাপতি আহসান হাবিব, মো. সুলতান ও মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন, উপদেষ্টা মো. আসলাম, দোকান মালিক সাব্বির, আবু, মুইনুল ইসলাম ও আবু বকরসহ আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এছাড়াও মার্কেটের সকল দোকান মালিক, কর্মচারী ও সাধারণ মানুষ মোনাজাতে শরিক হন।

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রেইনবো সুপার মার্কেটের সকল দোকান আজ বুধবার সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বন্ধ রাখা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category