রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

খালেদা জিয়ার জানাজা কাল দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়

  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ Time View

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান।

তিনি জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক জানাজায় ইমামতি করবেন। জানাজা অনুষ্ঠানটি পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মির্জা ফখরুল বলেন, “বেগম জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি এমন এক সময়ে চলে গেলেন যখন জাতিকে পথ দেখানোর জন্য তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।”

বৈঠকে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ স্থায়ী কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে জানাজার দিন অর্থাৎ বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই ‘আপসহীন’ নেত্রী। তাঁর প্রয়াণে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category