রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

মৌলভীবাজার-১ আসনে বিভিন্ন দলের ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা বড়লেখা ও জুড়ী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই মনোনয়নপত্র জমা দেন।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গালিব চৌধুরী এবং জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মারুফ দস্তগীরের নিকট প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

মৌলভীবাজার-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু, জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জাতীয় পার্টির (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (গণফ্রন্ট) প্রার্থী মো. শরিফুল ইসলাম মুন্সি (মাছ প্রতীক)।

এ ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মৌলভী লোকমান আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সাইফুল ইসলাম ইয়াহিয়া এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুর নুর তালুকদার।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাওলানা মুফতি বেলাল আহমদ।

মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করেন। বড়লেখা ও জুড়ী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ উপস্থিত সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category