সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

নির্বাচনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচন, গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল এবং অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কারসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রেই আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। ভোটের আগে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স গত ১৭ মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং ফেব্রুয়ারির নির্বাচনে যুক্তরাষ্ট্র সরকারের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন, এই পদক্ষেপ বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে। পূর্ববর্তী সরকারের আমলে শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা ৪৬টি মামলার মধ্যে ৪৫টি প্রত্যাহার করায় তিনি সরকারের প্রশংসা করেন।

জবাবে প্রধান উপদেষ্টা নতুন শ্রম অধ্যাদেশকে একটি ‘চমৎকার আইন’ হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুমোদন ও সংস্কারের এই উদ্যোগকে দেশের শীর্ষস্থানীয় শ্রমিক নেতারা স্বাগত জানিয়েছেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট ও মানবিক সহায়তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। রোহিঙ্গাদের জন্য একক বৃহত্তম দাতা দেশ হিসেবে অব্যাহত সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। তিনি আশা প্রকাশ করেন, বাস্তুচ্যুত এই বিশাল জনগোষ্ঠীর সহায়তায় ভবিষ্যতে মার্কিন সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ট্রেসি অ্যান জ্যাকবসনকে তাঁর দায়িত্বকালীন গুরুত্বপূর্ণ কাজের জন্য ধন্যবাদ জানান এবং তাঁকে ‘বাংলাদেশের বন্ধু’ হিসেবে অভিহিত করেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category