সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান

  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ Time View

দীর্ঘদিন পর রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুর পৌনে দুইটার দিকে তিনি কার্যালয়ে প্রবেশ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুবিধার্থে চেয়ারপারসন কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি বিশেষ কক্ষ প্রস্তুত করা হয়েছে। এখন থেকে তিনি এই কার্যালয় থেকেই দলের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। তাঁর আগমনে কার্যালয় এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসন দুটি হলো- ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) এবং বগুড়া-৬ (সদর)।

নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সকালেই রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাঁর পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গুলশান কার্যালয়ে নিয়মিত বসার মাধ্যমে নির্বাচনী প্রচারণা ও দলীয় সমন্বয় আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category