সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

তারেক রহমান-জাইমার ভোটার হওয়ার নথি কাল: ইসি সচিব

  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমানের ভোটার হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব জানান, তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার নিবন্ধনের প্রাথমিক ধাপগুলো ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁরা সশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত ফরম পূরণ, ছবি তোলা এবং বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ ও চোখের আইরিশ) প্রদান করেছেন। তাঁরা রাজধানীর গুলশান এলাকার (ঢাকা-১৭ আসন) ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করেছেন।

ইসি সচিব ব্যাখ্যা করেন, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী কমিশন যেকোনো যোগ্য নাগরিককে যেকোনো সময় তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখে। তবে সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার অন্তর্ভুক্তির ক্ষেত্রে পূর্ণ কমিশনের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হয়। সেই আইনি বাধ্যবাধকতার কারণেই তাঁদের নথি আগামীকাল কমিশনের টেবিলে তোলা হবে।

আখতার আহমেদ আরও জানান, তাঁদের এনআইডি নম্বর আজকের মধ্যেই জেনারেট হয়ে যেতে পারে। তবে বায়োমেট্রিক তথ্যগুলো কেন্দ্রীয় সার্ভারে আপলোড করে প্রযুক্তিগতভাবে যাচাই-বাছাই করতে কিছুটা সময় লাগে। এই প্রক্রিয়া শেষ হলেই তাঁরা চূড়ান্ত এনআইডি নম্বর পাবেন।

আগামীকাল কমিশন কীভাবে সিদ্ধান্ত নেবে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, কমিশন চাইলে আনুষ্ঠানিক সভার মাধ্যমে অথবা নথিতে স্বাক্ষরের মাধ্যমে অনুমোদন দিতে পারে। এটি সম্পূর্ণ কমিশনের এখতিয়ার।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর আজই প্রথমবারের মতো ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তারেক রহমান। তাঁর সঙ্গে একই প্রক্রিয়ায় অংশ নেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category