সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

মনোনয়ন নিয়ে ক্ষোভ, রাজনীতি থেকে অবসরের ঘোষণা কাজী কামালের

  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ Time View

মাগুরা-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলের তীব্র অসন্তোষের মুখে সক্রিয় রাজনীতি ও নির্বাচন থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। দলীয় মনোনয়ন না পেয়ে এবং ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ তুলে তিনি এই সিদ্ধান্ত নেন।

কাজী কামালের দাবি, মাগুরা-২ আসনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ স্থানীয় ৫১৩ জন নেতার মধ্যে ৫০১ জনই লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছেন। দীর্ঘ দেড় দশক নির্যাতন সহ্য করে যারা দল টিকিয়ে রেখেছেন, তাদের মতামত উপেক্ষা করায় তিনি হতাশ। যদিও মাগুরা-১ আসনে আলহাজ্ব মনোয়ার হোসেন খানের মনোনয়নকে তিনি সঠিক বলে মনে করেন।

মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। কাজী কামাল জানান, দীর্ঘ সাত বছর কারাভোগের পর শারীরিক অসুস্থতা এবং পারিবারিক পরিস্থিতির কারণে তিনি আর রাজনীতিতে থাকতে পারছেন না। জীবনের বাকি সময়টুকু তিনি পরিবারকেই দিতে চান।

বক্তব্যের শেষাংশে তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং দলীয় হাই কমান্ডকে তৃণমূলের দাবি মূল্যায়নের অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category