সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, নির্বাচন করবেন ধানের শীষে

  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ Time View

রাজনীতিতে নতুন মোড় নিতে যাচ্ছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের অবস্থান। দলটির কেন্দ্রীয় এই শীর্ষ নেতা শিগগিরই গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাশেদ খান ইতোমধ্যেই পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী শনি অথবা রোববারের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিতে পারেন।

আবু হানিফ আরও বলেন, “রাশেদ খান গণ অধিকার পরিষদ থেকে সরে দাঁড়িয়ে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করবেন। তিনি আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়বেন।”

রাশেদ খানের এই আকস্মিক প্রস্থানের পর দলের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন এমন প্রশ্নের জবাবে আবু হানিফ জানান, বিষয়টি নিয়ে দলের উচ্চতর পরিষদের পরবর্তী সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থাকা এই তরুণ নেতার দলবদল দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিশেষ করে নির্বাচনের প্রাক্কালে তার এই সিদ্ধান্ত গণ অধিকার পরিষদের সাংগঠনিক কাঠামোতে কেমন প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category