সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

শনিবার হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ Time View

স্বদেশে প্রত্যাবর্তনের তৃতীয় দিনে ব্যস্ত সময় পার করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শনিবার সকাল ১১টায় তিনি ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে যাবেন। দলীয় সূত্রে শুক্রবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

শহীদ হাদির প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তার পরবর্তী গন্তব্য হবে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে তিনি তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

এরপর বিকেলে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন বীরদের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করবেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে গত বৃহস্পতিবার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তারেক রহমান। ওই দিনই তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিশাল সংবর্ধনায় অংশ নেন এবং রাতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ সময় কাটান। বর্তমানে তিনি গুলশানের বাসভবনে অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category