সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ নিয়ে মন্ত্রণালয়ের বৈঠক আজ

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ Time View

রাজধানীর সরকারি সাতটি কলেজকে একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত খসড়া অধ্যাদেশ নিয়ে আজ বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনে অধ্যাদেশের কাঠামো, একাডেমিক ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এ বৈঠকে আলোচনার কথা রয়েছে।বুধবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দিয়ে আজকের বৈঠকে পর্যালোচনা করা হবে।

জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ প্রস্তুতের কাজ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। অংশীজনদের কাছ থেকে পাওয়া মতামতগুলো যাচাই-বাছাই করে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। শিক্ষার্থীরা যেন একটি সুন্দর ও অনুকূল শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনা করতে পারেন, সে বিষয়টি সামনে রেখেই অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে। তবে এ ক্ষেত্রে তাড়াহুড়া না করে ধাপে ধাপে কাজ করা হচ্ছে।

প্রসঙ্গত, রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাতটি সরকারি কলেজ হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

এর আগে এসব প্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির সার্বিক কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হতো। পরে এই দায়িত্ব পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে চলতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও প্রত্যাহার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category