সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

হাদিকে গুলি, শুটার ফয়সালের বাবা ও মা গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ Time View

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম দুই আসামি শুটার ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করেছে র‍্যাব, ১০। গ্রেপ্তারকৃতরা হলেন শুটার ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির এবং মা মোসা. হাসি বেগম।বুধবার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, মঙ্গলবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় এক বিশেষ অভিযান চালানো হয়। প্রযুক্তির সহায়তায় চালানো এই অভিযানে চাঞ্চল্যকর এই হত্যাচেষ্টা মামলার গুরুত্বপূর্ণ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গ্রেপ্তার দম্পতির চার সন্তানের মধ্যে শুটার ফয়সাল তৃতীয়। ঘটনার রাতে তিনি রাজধানীর আগারগাঁও এলাকায় তার বোনের বাসায় একটি ব্যাগ নিয়ে ওঠেন। পরে ব্যাগটি ভবনের ওপর থেকে নিচে ফেলে দিয়ে পুনরায় তার ভাগনের মাধ্যমে সংগ্রহ করেন। একই সময়ে তিনি নিজের একটি মোবাইল ফোন ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি মায়ের কাছে রেখে আত্মগোপনে যান।

র‍্যাব আরও জানায়, ফয়সাল তার বাবা ও মায়ের সঙ্গে দেখা করার পর অবস্থান নিরাপদ মনে না হওয়ায় মিরপুর ও শাহজাদপুর এলাকায় যাতায়াত করেন। এ সময় তার বাবা সিএনজি ভাড়া করে দেওয়া এবং অর্থ প্রদানের মাধ্যমে তাকে পালিয়ে যেতে সহায়তা করেন। পরবর্তীতে গ্রেপ্তারকৃত এই দম্পতি কেরাণীগঞ্জে তাদের ছোট ছেলের বাসায় অবস্থান নেন এবং সেখান থেকে নতুন সিম সংগ্রহ করে যোগাযোগ রক্ষা করেন।

গ্রেপ্তারকৃত দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category