বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :

স্বাধীনতাবিরোধী শক্তিকে জনগণ প্রতিহত করবে: মির্জা ফখরুল

  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

স্বাধীনতাবিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণ ঐক্যবদ্ধভাবে এসব অপশক্তিকে প্রতিহত করবে এবং গণতান্ত্রিক ধারাকে রক্ষা করবে।মঙ্গলবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এলে স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন ও প্রতিবাদ আরও জোরদার হবে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও আপসহীন থাকবে বলেও তিনি জানান।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন যে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য।

এ সময় বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই বিএনপির মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category