সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

১৬ ডিসেম্বরের চেতনা থেকেই জুলাই অভ্যুত্থানে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ: আইন উপদেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ Time View

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ১৬ ডিসেম্বরের বিজয়ের চেতনা ও প্রত্যয় থেকেই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে।মঙ্গলবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, “১৬ ডিসেম্বর বাংলাদেশের মানুষের জন্য একটি শ্রেষ্ঠতম দিন। এই দিনে জাতীয় স্মৃতিসৌধে এলে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ের কথা নতুন করে স্মরণ হয়।”

তিনি আরও বলেন, জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের অবদান মনে পড়লে হৃদয় কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসায় ভরে ওঠে। নানা ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে যারা বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের স্মরণে আজকের এই দিনটি আমাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার উৎস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category