সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

এবার দুর্ঘটনায় আহত হান্নান মাসউদ

  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ জনসংযোগ চালানোর সময় দুর্ঘটনায় আহত হয়েছেন।রোববার বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় জনসংযোগ করার সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কায় তিনি বাঁ পায়ে আঘাত পান।

ঘটনার প্রত্যক্ষদর্শী হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, অটোরিকশাটি হান্নান মাসউদের বাঁ পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি আঘাত পেলেও প্রাথমিক অসুস্থতা অগ্রাহ্য করে প্রচারণা চালিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

অপর প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান জানান, দ্রুত গতিতে চলা অটোরিকশাটির চালক ছিল অল্প বয়সী। সাধারণ মানুষের সঙ্গে করমর্দনের সময় পেছন থেকে এসে অটোরিকশাটি হান্নান মাসউদের শরীরে লাগে।

এক্স-রে করানো হলেও কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি, তবে আঘাতের ফলে পা কিছুটা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শ মেনে তিনি দু-একদিন বিশ্রামে (বেড রেস্টে) থাকবেন বলে জানা গেছে।

আব্দুল হান্নান মাসউদ ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, অসাবধানতাবশত অল্প বয়সী চালকের দ্বারা ঘটনাটি ঘটেছে এবং এতে কারো কোনো দোষ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category