রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়ারল্যান্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৪ Time View

মোঃ এনামুল হক, ডাবলিন, আয়ারল‍্যান্ড-

গতকাল বুধবার সন্ধ্যায় আয়ারল্যান্ডের ইসলামিক কালচারাল সেন্টার সোর্ডস মসজিদে আয়ারল্যান্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ অনেক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

এ দুয়ার আয়োজন করেন স্বর্ডস এ বসবাস রত আয়ারল্যান্ড বিএনপি নেতা মীর মোহাম্মদ হাবিবুর রহমান, শরিফুল আলম ভূঁইয়া জেনন ও আব্দুর রহিম ভূঁইয়া।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড বিএনপির সাবেক সহ সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক জাকারিয়া প্রধান, আব্দুল জলিল ,বিশিষ্ট বিএনপি নেতা ও সমাজ সেবক ইমরান শুভ, মোহাম্মদ শুয়েব হুসেন, সাফায়েত অনয়, আরিফ আহমেদ, আব্দুল হালিম, তরুণ আহমেদ, মোকসুদ আহমেদ প্রমুখ।

দোয়া পরিচালনা করেন জুবায়ের হুসেন। বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তাঁর সুস্থতা শুধু বিএনপি নয়, সমগ্র বাংলাদেশের ও বিশ্বের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। এ সময় দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনাতেও বিশেষ দোয়া করা হয়।

এ ছাড়া স্থানীয় বহু প্রবাসী বাংলাদেশি উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category