সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা আসিফ মাহমুদের

  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, “আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব।”

তিনি আরও বলেন, “বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ—কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র সম্বল।”

আসিফ মাহমুদ বলেন, “আমি শুধু সংসদ সদস্য প্রার্থী নই। আমি গণভোটেরও প্রার্থী।”

তিনি যোগ করেন, “এতোগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category