আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় আলোচিত রিকশাচালক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সুজনের নাম নেই। তবে ঢাকা-৮ আসনে কারো নাম ঘোষনাও করা হয় নাই
বুধবার রাজধানীর বাংলামোটরে দলীয় অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ১২৫ জনের প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
জানা গেছে, স্থানীয় পর্যায়ের মতামত, সংগঠনের সক্ষমতা ও নির্বাচন পরিচালনার কাঠামো বিবেচনায় এনে প্রার্থী বাছাই করা হয়েছে।