বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

নিজেকে সৌভাগ্যবতী মনে করি: ঋতুপর্ণা

  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ Time View

কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর সম্প্রতি ৮১ বছর বয়সে পদার্পণ করেছেন। এই বয়সেও তাঁর অতুলনীয় সৌন্দর্য অনেকের কাছেই ঈর্ষণীয়। শর্মিলা ঠাকুর কেবল বলিউডেই নন, টলিউডের একাধিক চলচ্চিত্রেও কাজ করেছেন।

চলতি বছর মুক্তি পাওয়া ‘পুরাতন’ ছবিতে তিনি অভিনয় করেছেন, যেখানে তাঁর সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার সুযোগ পান ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা বিভিন্ন সাক্ষাৎকারে এই সুযোগকে নিজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

এবার নিজের সেই প্রিয় সহকর্মীকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা। শর্মিলা ঠাকুরের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন: আমাদের সব থেকে প্রিয় নায়িকা শর্মিলা ঠাকুরকে জানাই শুভ জন্মদিন। আপনার অসামান্য সৌন্দর্য, ভালোবাসা এবং স্নেহ চিরকাল আমার স্মৃতিতে অমলিন থাকবে। আপনার দীর্ঘ কর্মজীবন আমাদের সকলের কাছেই এক বিশাল অনুপ্রেরণা। আপনার মার্জিত ব্যবহার এবং অসামান্য ধৈর্য আমাদের সবার কাছে শিক্ষণীয়।

ঋতুপর্ণা আরও বলেন, আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবতী মনে করি। আপনার শুভ জন্মদিন আরও শুভ হোক সেই কামনাই করি। সকলের সঙ্গে অনেক অনেক ভালো থাকুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category