রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও আন্তর্জাতিক বাজারের মূল্য পরিস্থিতি বিবেচনায় রেখে নতুন দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের মূল্য নির্ধারিত হয়েছে ৯৫৫ টাকা।
এর আগে গত ১০ নভেম্বর বিশ্ববাজারে তেলের দাম বাড়ার অজুহাতে স্থানীয় বাজারে মূল্য বাড়ানোর অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল আমদানিকারক ও বাজারজাতকারীদের সংগঠনটি। দুই দফা আবেদন করলেও মন্ত্রণালয় সম্মতি দেয়নি।
পরবর্তীতে অনুমতি ছাড়াই ব্যবসায়ীরা লিটারে ৯ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকায় বিক্রি শুরু করে, যা নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিষয়টি জানার পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অভিযোগ করেন, সরকারকে না জানিয়েই তেলের দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। এ কারণে ব্যবসায়ীদের শোকজও করা হয়।
পরে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের মাধ্যমে নতুন মূল্য সমন্বয় করা হয়, যেখানে লিটারে ৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।