সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন ব্রিজ হাসপাতাল প্রস্তুত

  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এজন্য লন্ডনের অভিজাত লন্ডন ব্রিজ হাসপাতাল বেছে নেওয়া হয়েছে।

চিকিৎসার পুরো বিষয় তত্ত্বাবধানে রয়েছেন তারেক রহমান এবং তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান। বাংলাদেশে খালেদা জিয়াকে দেখা বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. রিচার্ড বিয়েল, যিনি আন্তর্জাতিকভাবে পরিচিত আইসিইউ বিশেষজ্ঞ, লন্ডন ব্রিজ হাসপাতালে প্র্যাকটিস করেন এবং দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করছেন। তাঁর পরামর্শ অনুযায়ী হাসপাতালটি নির্বাচিত হয়েছে।

লন্ডন ব্রিজ হাসপাতাল যুক্তরাজ্যের অন্যতম আধুনিক এবং আন্তর্জাতিক রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল। এটি এইচসিএ হেলথকেয়ার ইউকের অধীনে পরিচালিত এবং কেয়ার কোয়ালিটি কমিশন (সিকিউসি) থেকে ‘অসাধারণ’ রেটিং পেয়েছে।

হাসপাতালটি টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত এবং জটিল ও বহু রোগ সমন্বিত চিকিৎসায় দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করেছে। এখানে লেভেল-৩ আইসিইউ এবং ২৪ ঘণ্টা অনসাইট কনসালট্যান্টের উপস্থিতি রয়েছে। এছাড়া উন্নত ভেন্টিলেশন, লাইফ-সাপোর্ট প্রযুক্তি ও পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে আইসিইউ-নির্ভর রোগীদের সুরক্ষিত চিকিৎসা নিশ্চিত করা হয়।

হাসপাতালটির আধুনিক সুবিধা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা মিলিয়ে খালেদা জিয়ার জন্য এটি সর্বোত্তম চিকিৎসা কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category