সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

দশম গ্রেডের দাবিতে খাগড়াছড়িতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ Time View

“দশম গ্রেড আমাদের দাবী নয় আমাদের অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি সদরসহ প্রতিটি উপজেলা হাসপাতালে এই অর্ধদিবস কর্মবিরতি চলছে।

বিএমটিএর খাগড়াছড়ি জেলা সভাপতি মো. আলমগীর হোসেন জানান, দীর্ঘদিনেও তাদের ন্যায্য অধিকার সরকার বাস্তবায়ন না করায় আজ সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালিত হচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন, সরকার যদি তাদের দাবি মেনে না নেয়, তাহলে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী বৃহত্তর কর্মসূচী দিতে তারা বাধ্য হবেন।

বিএমটিএর কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মোহন বলেন, আজকে আধাবেলা কর্মবিরতি চলছে, আর আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পূর্ণ দিবস অর্থাৎ কমপ্লিট শাটডাউন কর্মসূচী পালন করা হবে। এর পরও যদি তাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা না হয়, তাহলে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নতুন কর্মসূচী দেওয়া হবে। দাবি আদায়ের জন্য তিনি সবাইকে আজকের মতো ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলতার সহিত কর্মবিরতি পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মো. ফারুক হোসেন, রুপায়ন চাকমা, চয়ন চাকমা, কল্পন দেওয়ান, ঝিনু মারমা, সুপা চাকমা, কংচাইরী মারমা, জুয়েল পাল, সলিট চাকমা, রাজীব ভট্টাচার্য, সোহেল চাকমা, পাপড়ি চাকমা, সুইপ্রু মারমা এবং বিডিপি’র খাগড়াছড়ি জেলা সভাপতি শান্তিময় চাকমা, সাধারণ সম্পাদক রাজীব পাল, সাংগঠনিক সম্পাদক জুয়েল দে, রুপা চাকমা, জয়া চাকমা, সাজ্জাদ মারুফ, আপ্রুসি মারমা, সৌরভ চাকমা, সানু মারমা, নভেল চাকমা, নলুম্বিনী চাকমা, হেলাল উদ্দিন, সুইসিংহ্লা মারমা, বাপু মনি চাকমা, সলিট চাকমা, জিনিয়া চাকমা, সুখী চাকমা, রিটন চাকমা, সেলিম মিয়া, মৌসুমী চাকমা, মো. আরিফ ইলেন, মো. ফারুক হোসেন, আলোড়ন চাকমা, দিপঙ্কর চাকমা, গোপালপ্রিয় চাকমা প্রমুখ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category