সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

মোহনগঞ্জে একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক: সহকারী শিক্ষকদের কর্মবিরতি

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে চারশো শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা একাই নিচ্ছেন প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী।

বুধবার দুপুরে সরেজমিনে গেলে দেখা যায়, অফিস কক্ষ ফাঁকা পড়ে আছে, কোনো সহকারী শিক্ষককে পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের সামনে অনেক অভিভাবক দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

অভিভাবকরা জানান, সকালে কয়েক জন শিক্ষিকা এসেছিলেন, তবে প্রধান শিক্ষক পরীক্ষা শুরু করলে তারা স্কুল থেকে চলে যান।

প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী আমার সংবাদকে বলেন, সহকারী শিক্ষকদের আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা চাই তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। আমাদের ডিপিও, এডিপিও এবং এটিও স্যাররা পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমার জবাবদিহিতার জায়গা থেকে পরীক্ষা নিতে হচ্ছে। তাছাড়া ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় সেই দিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি প্রাক্তন কয়েক জন শিক্ষার্থী, অভিভাবক ও আমার অফিস সহায়কের সহযোগিতা নিয়ে পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, পাঁচটি শ্রেণির মোট ৫১৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫০ জন পরীক্ষায় অংশ নিয়েছে। সবার দায়িত্ব একাই পালন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে উপস্থিত অভিভাবকরা বলেন, শুধুমাত্র একজন শিক্ষক দিয়ে পাঁচটি ক্লাসের পরীক্ষা নেওয়ায় খুবই কষ্টকর। এতে পরীক্ষার মান নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎও ঝুঁকিতে পড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category